শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

শান্তি ও নিরাপত্তা ফোরামে অংশ নিতে সেনেগাল গেলেন শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০১:০০ পিএম

শেয়ার করুন:

শান্তি ও নিরাপত্তা ফোরামে অংশ নিতে সেনেগাল গেলেন শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ফোরামের সম্মেলনে অংশগ্রহণ করতে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।


বিজ্ঞাপন


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চার দিনের রাষ্ট্রীয় সফরে সেনেগালে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিতব্য ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’তে অংশ নেবেন তিনি।

জানা যায়, ফোরামে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর