শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

আরও ১১ জেলায় মোটরসাইকেল নিবন্ধন উন্মুক্ত, অ্যাপে যুক্ত ঢাকার ১৮ পাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

আরও ১১ জেলায় মোটরসাইকেল নিবন্ধন উন্মুক্ত, অ্যাপে যুক্ত ঢাকার ১৮ পাম্প
ছবি: ইন্টারনেট

সরকারের জ্বালানি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে। এখন থেকে ঢাকা জেলার পাশাপাশি দেশের আরও ১১টি জেলায় নিবন্ধিত মোটরসাইকেল এই সিস্টেমে অন্তর্ভুক্ত হবে। এদিকে পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা জেলায় আজ থেকে আরও ১৮টি পেট্রোল পাম্পে ফুয়েল পাস বিডি সিস্টেম চালু করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞাপন


মন্ত্রণালয় জানায়, নতুনভাবে অন্তর্ভুক্ত জেলাসমূহ হলো—ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ।

আরও পড়ুন: ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?

এর ফলে এসব এলাকায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাস বিডি সিস্টেমে নিবন্ধনের আওতায় আসবে এবং পর্যায়ক্রমে ডিজিটাল জ্বালানি ব্যবস্থাপনার সুবিধা গ্রহণ করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে এই কার্যক্রম দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হবে।

সিস্টেমটির সফল বাস্তবায়নে ব্যবহারকারীদের সহযোগিতা ও ইতিবাচক অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি Fuel Pass BD-এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে ব্যবহারকারীদের মতামত, অভিযোগ ও পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর