শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘সিটি করপোরেশন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

Puja
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত ‘মহানগর পরিবার দিবস-২০২৬’ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো প্রয়োজনে সিটি করপোরেশনকে পাশে পাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত ‘মহানগর পরিবার দিবস-২০২৬’ অনুষ্ঠানে একথা বলেন।


বিজ্ঞাপন


আবদুস সালাম বলেন, ‘ভবিষ্যতে পূজা-পর্বণ বা যেকোন অনুষ্ঠানে অফিসিয়ালি ঢাকা সিটি করপোরশন আপনাদের সাথে থাকবে।’তিনি বলেন, ‘যে কোনো ব্যাপারে অফিসিয়ালি থাকবে। সহযোগিতা আর্থিক হোক বা মানসিক হোক- যে কোনো সহযোগিতায় সিটি করপোরেশন আপনাদের পাশে থাকবে।’

এসময় ‘নির্বাচনে দাঁড়ালে’ বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আবদুস সালাম বলেন, ‘আপনাদের এমপি হাবিবুর রহমান হাবিব আছেন এবং আমি প্রসাশক হিসেবে আছি। এবং আপনারা যদি আমাকে ভবিষ্যতে নির্বাচিত করেন তাহলে আমরা দুজন মিলে বলতে পারি, অন্তত বাকি যতদিন আছি আপনাদের পাশে আছি।’

সালাম বলেন, ‘আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবো। আপনাদের পরিবারের সদস্য হিসেবেই থাকবো। ডাল-তলোয়ার হিসেবে আপনাদের পাশে দাঁড়াবো।’  

বিএনপি সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে দেখেন সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। কিন্তু আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস হারান নাই। তিনি সাহসের সঙ্গে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।’


বিজ্ঞাপন


আবদুস সালাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশ থেকে যদি দুর্নীতি লোপাট করা যায়, ভেদাভেদ দূর করা যায় এবং আমরা ঐক্যবদ্ধ হিসেবে দাঁড়াতে পারি তাহলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবেই যাবে। কেউ বাংলাদেশকে রুখতে পারবে না।’ তিনি বলেন, ‘ধর্ম দিয়ে আমাদের আলাদা করা যাবে না। বাংলাদেশের মানুষের যার যার ধর্ম তার তার, কিন্তু দেশ সবার। এই নীতিতে আমরা সবাই বিশ্বাস করি। ভবিষ্যতে আমাদের পরিবারিক বন্ধন আরও দৃঢ় হবে।’

এএম/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর