ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেবা দিতে না পারলে আমাদের পদত্যাগ করা উচিত।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনার হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
বিজ্ঞাপন
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট উড়াল দেবে শুক্রবার রাতে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।
পরিদর্শনের সময় মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং হজক্যাম্পের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখেন।
আরও পড়ুন: ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে
তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন।
বিজ্ঞাপন
এ সময় ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গেও কথা বলেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এ সফরে যেতে পারেন, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। হজক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব নিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআর




