জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বেশ কিছু এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভাল্ব পরিবর্তন কাজের জন্য বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই এলাকাগুলো হলো- ডেমরা থানার অধীনে সব এলাকা, সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকা। এ ছাড়া উল্লেখিত সময়ে এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমআর




