বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

এমআরডিআই’র জার্নালিজম কনফারেন্স ৮ ও ৯ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

এমআরডিআই’র জার্নালিজম কনফারেন্স ৮ ও ৯ মে

গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আগামী ৮ ও ৯ মে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর ডেইলি স্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।


বিজ্ঞাপন


হাসিবুর জানান, এবারের কনফারেন্সে ১২টিরও বেশি সেশন অনুষ্ঠিত হবে। যেখানে ২০ জনের বেশি আলোচক অংশ নেবেন। দেশ-বিদেশ থেকে ৫০০-এরও বেশি অংশগ্রহণকারী এতে যুক্ত হবেন এবং অংশগ্রহণকারী দেশের সংখ্যা ১০টির বেশি। সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যমের মালিক, সম্পাদক, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরাও এতে অংশ নেবেন। কনফারেন্সে প্লেনারি ও থিম্যাটিক সেশন, প্যারালাল ট্র্যাক এবং মাস্টারক্লাসের আয়োজন রাখা হয়েছে। এই সম্মেলনে অংশ নিতে হলে এমআরডিআই’র ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। যেখান থেকে বাছাইয়ের মাধ্যমে অংশগ্রহণকারী নিশ্চিত করা হবে।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর