বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান
মো. জাকারিয়া (ফাইল ছবি)

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মো. জাকারিয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. জাকারিয়া গত ৩০ মার্চ সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১২ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়নের জন্য প্রজ্ঞাপন জারি করে।

দীর্ঘ কর্মজীবনে মো. জাকারিয়া প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, উপপরিচালক (স্থানীয় সরকার) এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন জাকারিয়া।

মো. জাকারিয়া বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা।


বিজ্ঞাপন


এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর