বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

৩ দিনের সরকারি সফরে আজ ভোলায় যাচ্ছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ এএম

শেয়ার করুন:

H
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

আজ (বৃহস্পতিবার) তিন দিনের সরকারি সফরে ভোলায় যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে বিকেলে ভোলায় পৌঁছাবেন তিনি।

জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর এটিই হাফিজ উদ্দিনের নির্বাচনি এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে প্রথম সফর। ফলে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।


বিজ্ঞাপন


স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এই সফর ঘিরে সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

সরকারি সফরসূচি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বিকেল ৩টার দিকে তিনি ভোলা সার্কিট হাউজে উপস্থিত হবেন। একই দিন বিকেল ৫টায় তার নির্বাচনি এলাকা লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 

পরদিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন হাফিজ উদ্দিন। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে।

এরপর শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন স্পিকার। ওই দিন বেলা ১১টার দিকে পুনরায় সড়ক পথে ঢাকায় ফিরবেন তিনি।


বিজ্ঞাপন


এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর