বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

আত্মহত্যার ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

gujob
ছবি- সংগৃহীত

আত্মহত্যার ঘটনার ভিডিও ছড়িয়ে আওয়ামী লীগ নেতার স্ত্রী-সন্তানকে বিএনপি কর্তৃক হত্যার দাবিতে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

প্রতিষ্ঠানটি জানায়, ‘একটি তছনছ ঘরে তিনটি লাশ পড়ে আছে— এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। 


বিজ্ঞাপন


ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে, ‘লক্ষীপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেনের কাছে স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিএনপির সন্ত্রাসীরা আলতাফ হোসেনের ঘরে ঢুকে তার স্ত্রী ও দুই সন্তানকে নির্মম ভাবে হত্যা করে।’

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, লাশগুলো মালয়েশিয়া প্রবাসী শাহীন আহমেদের স্ত্রী ও দুই সন্তানের। 

মূলধারার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বরে মানিকগঞ্জের এই ঘটনাটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা।


বিজ্ঞাপন


দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত ও সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর