রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

J
জাল টাকার নোটসহ আটককৃত আলী আজগর সিকদার। ছবি- ঢাকা মেইল

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ সময় আলী আজগর সিকদার নামে একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

‎মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় টার্মিনালের ৯ নম্বর গেট থেকে এসব টাকা উদ্ধার করা হয়।

‎ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেইটে উপস্থিত জনসাধারণ জালনোটসহ একজনকে আটক করে রেখেছে- এমন সংবাদের প্রেক্ষিতে কোতয়ালী থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলী আজগর সিকদারকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া নোটগুলো জাল বলে শনাক্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে মর্মে স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর