শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে স্পিকার
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (ভিডিও থেকে সংগৃহীত ছবি)

জাতীয় সংসদে টিপাইমুখ বাঁধ নিয়ে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বুধবার সংসদ অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর উত্তরের পর স্পিকার এই মন্তব্য করেন।

অধিবেশনে সংসদ সদস্য এম এ মালিক কালবৈশাখী ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বরাক নদীর উজানে ভারতের টিপাইমুখ বাঁধের কারণে বর্ষায় যেমন অকাল বন্যা হয়, তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে মানুষ চরম ভোগান্তিতে পড়ে। এই বাঁধের ফলে সৃষ্ট পরিবেশগত বিপর্যয় ও পানিশূন্যতা রোধে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী, জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর কাছে জানতে চান তিনি।

জবাবে মন্ত্রী বলেন, টিপাইমুখ বাঁধের বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন এবং ভবিষ্যতে এই সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন।

মন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষাপটে স্পিকার বলেন, ‘এই যে টিপাইমুখ বাঁধ, এটি বাংলাদেশেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে ভারত চালু করেছিল। আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।’

টিপাইমুখ বাঁধ নিয়ে দীর্ঘ দিন ধরে সিলেটসহ সারা দেশে উদ্বেগ ও প্রতিবাদ চলে আসছে। স্পিকারের এই মন্তব্য সেই ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাঁধের বর্তমান প্রভাব নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।

টিএই/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর