বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

পর্যটনের উন্নয়নে দেশ এগিয়ে যাবে: মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

পর্যটনের উন্নয়নে দেশ এগিয়ে যাবে: পর্যটন মন্ত্রী

দেশকে পর্যটনের মাধ্যমে বিশ্বে তুলে ধরা সম্ভব বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, আমরা দেশকে আরো সুন্দরভাবে বিশ্বে তুলে ধরতে চাই। পর্যটনের উন্নয়নের মাধ্যমে তা সম্ভব হতে পারে। যদি আমরা দেশের সংস্কৃতিকে ধারণ করি তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন। 


বিজ্ঞাপন


পর্যটন মন্ত্রী বলেন, বর্ষবরণ শুধু নতুন বছরের সূচনা নয়, বরং এটি জাতীয় পরিচয়কে উপলব্ধি করার দিন। তিনি দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমআইকে/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর