মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

চারুকলা থেকে শুরু ‘বৈশাখী শোভাযাত্রা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

চারুকলা থেকে শুরু ‘বৈশাখী শোভাযাত্রা’
বৈশাখী শোভাযাত্রা। ছবি: ঢাকা মেইল

শুরু হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যে শুরু হয়েছে এ শোভাযাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল নয়টার পর চারুকলা অনুষদের সামনে থেকে বের হওয়া এই শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ রয়েছেন।

বৈশাখী শোভাযাত্রায় যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা। শোভাযাত্রায় আছেন দেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।


বিজ্ঞাপন


নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, ‘শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদায়। এখানে সমস্ত সাংস্কৃতির প্রদর্শন থাকবে। যার যার মতো ঢোল-বাদ্য, পোশাক-আশাক নিয়ে একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এটিই আমাদের ‘বৈশাখী শোভাযাত্রা’।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সকাল ৮টা থেকে শোভাযাত্রার প্রস্তুতি শুরু হয়। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউ-টার্ন নেবে। সেখান থেকে রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ডান পাশে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শোভাযাত্রা শেষ হবে।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর