সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

শাহজালালে ২ কোটি টাকার রূপার তৈজস ও বিদেশি মদ জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

শাহজালালে ২ কোটি টাকার রূপার তৈজস ও বিদেশি মদ জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

দুই কোটি টাকারও বেশি মূল্যের রূপার তৈজস, ওষুধ ও বিদেশি মদ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোম থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মোট মূল্য ২ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৩৫৪ টাকা।

সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি সূত্র।


বিজ্ঞাপন


সূত্র জানায়, সোমবার সকালে রোম থেকে আসা বিজি-৩৫৬ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। এতে ৫৪ কেজি রূপার ব্যবহৃত তৈজসপত্র ও ভাঙা অংশ পাওয়া যায়। উদ্ধার করা রূপার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭০০ টাকা।

কাস্টমস বিভাগ জানায়, একই দিন সকালে তুরস্ক থেকে আসা টিকে-৭১২ ফ্লাইটের যাত্রীর ব্যাগেজ স্ক্যান করে ওষুধগুলো শনাক্ত করা হয়। পরে ওই ব্যাগ থেকে ২৫ হাজার ৯৩৫ পিস বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। যার বাজারমূল্য ৬৩ লাখ ৫৫ হাজার ৬৫৪ টাকা।

অন্যদিকে কাতার থেকে আসা কিউআর-৬৩৮ ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ১৬ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। এছাড়া গুয়াংজু থেকে আসা বিজি-৩৬৭ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১২টি নতুন মোবাইল ও মোবাইলের যন্ত্রাংশ জব্দ করা হয়।

জব্দ করা পণ্যগুলো সংশ্লিষ্ট কাস্টমস হাউসে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জমা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর