রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘সরকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

‘সরকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে’
আইএলও কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

সরকার দেশের যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদফতরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে, যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করছে।

রোববার (১২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কেয়ারগিভিং, মোবাইল সার্ভিসিং ও ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা যুবসমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুন: সড়ক পরিবহনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

এ সময় আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, কক্সবাজারে আইএলও এবং যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাস্তবায়িত আইসেক (ISEC) প্রকল্পটি সফলভাবে এগিয়ে চলছে। এই প্রকল্পের আওতায় ৪৬টি কোর্সের মাধ্যমে ইতোমধ্যে সাত হাজারের বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আইএলও ভবিষ্যতেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রমে একযোগে কাজ করতে আগ্রহী।


বিজ্ঞাপন


এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর