রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে রোগীর স্বজন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে রোগীর স্বজন আটক
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের সঙ্গে হাতাহাতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ফাহিয়া আক্তারকে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশে সোপর্দ করা নারী হলেন- ফাহিয়া আক্তার। তিনি সাভারের কাউনিয়া এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতে মনি আক্তার নামে সাভার থেকে এক রোগী গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। তার সঙ্গে ওই ওয়ার্ডে ছিলেন স্বজন ফাহিয়া আক্তার। পরে চিকিৎসক ফাহিয়াকে বাইরে যেতে বলেন। 

আরও পড়ুন: বিরোধী দল চেয়েছিল হাম মারাত্মক আকার ধারণ করুক: ডিএসসিসি প্রশাসক

তবে তিনি বাইরে যেতে অস্বীকৃতি জানান। তখন সহকারী রেজিস্ট্রার ডা. ফারজানা আক্তার মীম ও মেডিকেল অফিসার ডা. সাবিনা সুলতানা তাকে হাত ধরে বাইরে যেতে বলেন। একপর্যায়ে ওয়ার্ডের অপারেশন থিয়েটারের সামনে ফাহিয়া আক্তার চিকিৎসকের সঙ্গে হাতাহাতি, গালাগালিসহ অসৌজন্যমূলক আচরণ করেন। 

এ সময় হাসপাতালের আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে ওই নারীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর