রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাকা জেলার অটোরিকশা মহানগরীতে চালানোর অনুমতি চান মালিক-চালকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম

শেয়ার করুন:

ঢাকা জেলার অটোরিকশা মহানগরীতে চালানোর অনুমতি চান মালিক-চালকরা

ঢাকা জেলার আওতাধীন ঢাকা-থ সিরিয়ালের সিএনজিচালিত অটোরিকশা ঢাকা মহানগরীতেও চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন মালিক ও চালকরা। এ দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যজোট।


বিজ্ঞাপন


সমাবেশে বক্তারা বলেন, ঢাকা জেলার আওতাধীন ‘ঢাকা-থ’ সিরিয়ালের প্রায় তিন হাজার সিএনজিচালিত অটোরিকশা বর্তমানে শুধু জেলা এলাকার ভেতরেই চলাচলের অনুমতি পায়। ফলে এসব যানবাহন ঢাকা মহানগরীতে প্রবেশ করতে পারে না। তারা দীর্ঘদিন ধরে এই শর্ত প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা শেষে গত বছরের ডিসেম্বরে অনুমতির সুপারিশ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। তবে এরপরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তারা আরো বলেন, গত ৬ এপ্রিল এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হলেও পরবর্তী সময়ে বিআরটিএ চেয়ারম্যানের দাখিল করা প্রতিবেদনের ওপর পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তারা সময়ক্ষেপণ হিসেবে দেখছেন। এতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাটি আরও জটিল হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এ পরিস্থিতিতে তারা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে নতুন করে তদন্তের নামে আবারও সময়ক্ষেপণ না করে দ্রুত ‘ঢাকা-থ’ সিরিয়ালের অটোরিকশাগুলোকে ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান।


বিজ্ঞাপন


বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা-থ সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোটের আহ্বায়ক মো. রফিক, সদস্য সচিব আলমগীর হোসেন যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল, আল মামুন প্রমুখ।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর