শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে জয়ীদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

সংরক্ষিত নারী আসনের ভোটের পূর্ণ তফসিল প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
 
শুক্রবার (১০ এপ্রিল) ইসি সচিব স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়েছে, গত ৯ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় সংসদের ১৪৫ শেরপুর-৩ আসনের স্থগিতকৃত সাধারণ নির্বাচন এবং ৪১ বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীগণের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করছে।
 
গেজেট অনুযায়ী, ১৪৫ শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। এছাড়া ৪১ বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা। 
 
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হয়ে আসনটি ছেড়ে দিলে শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচন করে ইসি। এছাড়া শেরপুর-৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় সে সময় ভোট স্থগিত করা হয় এবং ৯ এপ্রিল নতুন তফসিলে ভোট অনুষ্ঠিত হয়। 
 
এমএইচএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর