শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

A
প্রতীকী ছবি

যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন— মো. নূর আমিন হাওলাদার (২৮), মাহমুদ মিয়া (২২), মোহাম্মদ বেলাল (৩২), মো. ফারুক মিয়া (৩০), লুৎফা বেগম (৪২), জুবায়ের হোসেন শিহাব (২১), মো. রাজিব (২৯), মো. ফুয়াদ হোসেন ববি (৩৮), মো. আলাউদ্দীন (৪০), নাকীব ইসলাম দিদার (২৬), মো. আরাফাত (১৯), মো. রবিন (২৫), আব্দুর রহমান (২৩), বাপ্পি হোসেন (২৮) ও মো. সুজন শেখ (১৯)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি পাঁচশত গ্রাম গাঁজা, ১ হাজার ৫০০ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন (পিপি) ও পলিথিন বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর