সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে কেন্দ্র করে এআই জেনারেটেড কনটেন্ট প্রচার নিয়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের এআই-জেনারেটেড কনটেন্ট প্রচার করা হচ্ছে। ‘গিয়াস উদ্দিন তাহেরী’ নামক একটি পেইজ থেকে সেনাবাহিনীর নামে এআই জেনারেটেড একটি ফেইক ভিডিও আপলোড করা হয়েছে।
এ ভিডিও- এর বার্তা সেনাবাহিনীকে বিতর্কিত করার অপপ্রয়াস মাত্র। এ ধরনের ভিডিও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রস্তুত বা অনুমোদিত নয়।
এমতাবস্থায়, এ ধরনের কনটেন্ট দ্বারা বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কিত যেকোনো তথ্য ও বার্তার ক্ষেত্রে শুধুমাত্র ভেরিফায়েড এবং সরকার কর্তৃক নির্ধারিত মাধ্যম অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
একেএস/এফএ




