শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপন করা হাসপাতালে যুবদল নেতার চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপন করা হাসপাতালে যুবদল নেতার চাঁদাবাজি

বিনা পারিশ্রমিকে হাজারো কিডনি প্রতিস্থাপন করা ডা. কামরুল ইসলামের হাসপাতালে যুবদল নেতা চাঁদা চেয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (১০ এপ্রিল) রাতেই যুবদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা ডা. কামরুল ইসলামের সঙ্গে কথা বলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

‎‎শুক্রবার (১০ এপ্রিল) রাতে শেরে বাংলা নগর এলাকায় সিকেডি হাসপাতালে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


‎‎সূত্র জানায়, শেরে বাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মঈন উদ্দিন মঈনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে চাঁদা দাবি করছিল। হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডার না পেয়ে ক্ষুব্ধ হয়ে মঈনের নেতৃত্বে চক্রটি নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক প্রভাব খাটানোর ভয় দেখিয়ে আসছিল। দিন দিন এই পরিস্থিতির অবনতি ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এবং বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করে।

‎‎এ ঘটনায় অধ্যাপক ডা. কামরুল ইসলাম জানান, গত জুলাই-আগস্টের পর থেকে পরিস্থিতি আরো খারাপ হয়। কখনও সরাসরি হুমকি, আবার কখনও রাজনৈতিক প্রভাব খাটানোর ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হচ্ছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

‎‎তিনি অভিযোগ করেন, ঘটনাস্থলে পুলিশ এলেও তারা অনেক ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে বলে মনে হয়েছে। বিষয়টি জানাতে তিনি সেনাবাহিনীকেও অবহিত করার চেষ্টা করেন। পরে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে থানা পুলিশের সক্রিয়তা বাড়ানো হয় এবং অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়। এ ধরনের ঘটনার কারণে অনেক সময় হতাশা ও ভয়ের সৃষ্টি হয়, কারণ অপরাধীরা সংঘবদ্ধভাবে আসে। বিপুলসংখ্যক লোক একত্র হয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করে। এ ঘটনায় আমি ভীত সন্ত্রস্ত।

‎‎এ বিষয়ে জানতে চাইলে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। আমরা জড়িতদের গ্রেফতারের জন্য কাজ করছি।

‎‎তিনি আরো বলেন, চাঁদাবাজির ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তবে, তিনি কবে জিডি করেছিলেন তার নির্ধারিত তারিখ মনে নেই।

‎‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর