শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

‎কক্সবাজারের টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

‎শুক্রবার (১০ এপ্রিল) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

‎সাব্বির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান হয়। ওই এলাকায় সন্দেহজনক একটি নৌকায় তল্লাশি চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

‎জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত নৌকা ও আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সাব্বির।

‎একেএস/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর