রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত বামনারটেক বস্তিতে আগুনের ঘটনায় ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের কর্মীরা রাত ৮টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে পেরেছেন। আগুনে বস্তির ছোট আকারের ৩০টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
বিজ্ঞাপন
আগুন নেভানোর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, তারা সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পান। পরে ৬টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয় রাত ৮টা ১০ মিনিটে। উত্তরা ফায়ার স্টেশনের দুটি এবং টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি আগুন নেভানোর কাজে যোগ দেয়।
এমআইকে/ক.ম




