বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

সংরক্ষিত নারী আসনে আগ্রহীদের ঢল, প্রথম দিনে অর্ধশত মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

সংরক্ষিত নারী আসনে আগ্রহীদের ঢল, প্রথম দিনে অর্ধশত মনোনয়নপত্র সংগ্রহ
নির্বাচন কমিশন (ইসি)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার পরদিনই নির্বাচন কমিশনে দেখা গেছে ব্যাপক সাড়া। প্রথম দিনেই প্রায় অর্ধশত আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যা এই আসনগুলোকে ঘিরে বাড়তি আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।


বিজ্ঞাপন


রিটার্নিং অফিসার জানান, মনোনয়নপত্র সংগ্রহের প্রথমদিনেই ৪৯ জন মনোনয়নত্র সংগ্রহ করেছে। ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এছাড়া প্রার্থী/প্রস্তাবক/সমর্থক এসে মনোনয়নপত্র নিতে পারবেন। 

তিনি আরও বলেন, অনেক প্রার্থী নিজে থেকে আগ্রহী হয়ে এসেছেন মনোনয়নপত্র জমা দিতে। আবার অনেক প্রার্থী এসেছেন দলের পক্ষে থেকে। মনোনয়নপত্র জমার সময় জামানতসহ নির্ধারিত কাগজপত্র দিয়ে জমা দিতে হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকো ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ ১২ মে।

ইসি জানায়, সংরক্ষিত নারী আসনের বিএনপি জোট-৩৬ টি আসন পাচ্ছে, জামায়াত জোট ১৩টি আর স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে।


বিজ্ঞাপন


এমএইচএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর