বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

‎পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

পুলিশের সাত পদে রদবদল

‎বাংলাদেশ পুলিশের ৪ অতিরিক্ত পুলিশ সুপার ও ২ সহকারী পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ সদরদফতরের অ‍্যাডিশনাল ডিআইজি রায়হানউদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ হেডকোয়ার্টাসে অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির সহকারী পুলিশ সুপার মো.এহসানুল হককে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এবং এসবির সহকারী পুলিশ সুপার মো.শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে রদবদল করা হয়েছে।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখকৃত পদে/স্থানে বদলি/পদায়ন করা হলো।

‎এতে উল্লেখ করা হয়েছে, ক্রমিক নং-১ এ বর্ণিত কর্মকর্তার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, পাবনা হিসেবে বদলির আদেশ বাতিল করা হলো।

‎একেএস/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর