শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

সংসদে সড়কমন্ত্রী

এসি বাস-মিনিবাসে আলাদা ভাড়ার তালিকা হচ্ছে, দেখা যাবে ডিসপ্লেতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

এসি বাস-মিনিবাসে আলাদা ভাড়ার তালিকা হচ্ছে, দেখা যাবে ডিসপ্লেতে

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস ও মিনিবাসের জন্য পৃথক ভাড়ার তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং তা গণপরিবহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


বিজ্ঞাপন


সড়কমন্ত্রী জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠনের বিধান রয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট এলাকার সড়কের ধারণক্ষমতা বিবেচনায় যানবাহনের সংখ্যা নির্ধারণ ও রুট পারমিট অনুমোদন করে থাকে।

শেখ রবিউল আলম আরো বলেন, একই আইনের আওতায় সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহনের ভাড়া ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীতে সংশোধিত ভাড়ার তালিকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং তা যানবাহনের দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীরা সহজেই ভাড়ার তথ্য জানতে পারবেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে।

টিএই/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর