বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফেরত আসা শ্রমিকদের পাশে থাকবে সরকার: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

Foreign-Ministry

বিদেশে কর্মসংস্থান হারিয়ে দেশে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, প্রত্যাগত শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রয়োজন অনুযায়ী পুনরায় বিদেশে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরিতেও সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা নিহত প্রবাসী শাহ আলমের লাশ পরিবারের কাছে হস্তান্তরের সময় এই কথা জানান তিনি।


বিজ্ঞাপন


তিনি বলেন, যুদ্ধে নিহত প্রবাসীর লাশ কুমিল্লায় নিয়ে যেতে এবং দাফনের জন্য যাবতীয় খরচ সরকার দেবে। সরকার পাশে রয়েছে। ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটাও দেখা হবে। বাংলাদেশ চায় এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বে যে সমস্যা তৈরি হয়েছে সে সমস্যার সমাধান হোক।

কিরগিস্তানে আটকে পড়া শিক্ষার্থীদের বিষয় সামনে আনলে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিরগিস্তানের সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে ফেরত কীভাবে আনা যায় তা নিয়ে আলোচনা চলছে।

তিনি আরো বলেন, যুদ্ধের কারণে যারা মারা যাচ্ছেন, তাদের লাশ পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকার সচেষ্ট রয়েছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যেসব বাংলাদেশি প্রবাসী আটকা পড়েছে তাদের ভিসা সংক্রান্ত জটিলতাসহ অন্যান্য সমস্যা বাংলাদেশ সরকার দেখছে। ওইসব দেশে যারা কর্মরত রয়েছেন তারা যেন আবার ফেরত যেতে পারে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিও আমরা দেখছি।


বিজ্ঞাপন


প্রত্যাগত শ্রমিকদের পুনর্বাসন ও নতুন কর্মসংস্থানের বিষয়ে শামা ওবায়েদ বলেন, সরকারের ম্যানুফেস্টোতেই রয়েছে, আরো বেশি কর্মসংস্থান তৈরি করা। যারা বিদেশে কর্মসংস্থান হারিয়ে দেশে ফেরত আসছেন, তাদের কীভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে চেষ্টা করছি। এ ছাড়া যারা আবার বিদেশে ফেরত যেতে চায়, তাদের বিষয়টি নিয়েও আমরা কাজ করছি। এ ছাড়া বিদেশে নতুন কর্মসংস্থান তৈরিতে কাজ করছি আমরা।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর