বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ বিরতিকে অঞ্চলটিতে উত্তেজনা কমানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ঢাকা।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল যেসব দেশ

বিবৃতিতে বলা হয়, সংঘাতে জড়িত সব পক্ষ অস্ত্রবিরতি মেনে চলবে—এমনটাই আশা করছে বাংলাদেশ। একই সঙ্গে স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে, যাতে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।

অস্ত্রবিরতির সূচনা ও বাস্তবায়নে ভূমিকা রাখা সংশ্লিষ্ট সব পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসাও করেছে সরকার।

আরও পড়ুন: যুদ্ধে উভয় পক্ষেরই বিজয় দাবি, আসলে জিতলো কে?


বিজ্ঞাপন


বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সব বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব এবং তা-ই হওয়া উচিত।

মধ্যপ্রাচ্যজুড়ে ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ আঞ্চলিক সংঘাতের পর আজ বুধবার (৮ এপ্রিল) সকালে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে রাজি হয় তেহরানও।


এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর