বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে ১৬০৪ মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

Traffic_Dhaka
ট্রাফিক পুলিশের অভিযান। ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬০৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (৭ এপ্রিল) মামলাগুলো করা হয়।

‎বুধবার (৮ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ট্রাফিক-রমনা বিভাগে দুটি বাস, একটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৮৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ১১টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৮টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫টি বাস, তিনটি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১২৬টি সিএনজি ও ২১৬টি মোটরসাইকেলসহ মোট ৪৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ৩৫টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে।

‎অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে সাতটি বাস, চারটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি, ৭১টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ১৬টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি, ১৪১টি মোটরসাইকেলসহ মোট ২৭৫টি মামলা হয়েছে। 


বিজ্ঞাপন


ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ছয়টি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০টি বাস, দুটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৩৩২টি গাড়ি ডাম্পিং ও ১৪২টি গাড়ি রেকার করা হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর