শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

সংরক্ষিত নারী আসন নির্বাচনের রিটার্ন কর্মকর্তা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

সংরক্ষিত নারী আসন নির্বাচনের রিটার্ন কর্মকর্তা নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে ইসির নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খানকে রিটার্নিং কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনকে।

বুধবার (২ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন থেকে এ জানা যায়।

আরও পড়ুন: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হতে যাচ্ছেন আরিফ খান

এতে বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা হবেন নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো.মঈন উদ্দীন খান আর সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন। 

এছাড়া ৪ জন পোলিং অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন, সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান মাহবুবা মমতা হেনা, নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সহকারী পরিচালক সৈয়দা সাদিকা সুলতানা এবং ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোছাম্মৎ সাহেদা আক্তার।

আগামী ১২ সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর