সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৭ এএম

শেয়ার করুন:

আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু
আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করেছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে ১২ মে।

বুধবার (৮ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পূর্ণাঙ্গ তফসিলের প্রজ্ঞাপন ঢাকা মেইলের হাতে রয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ ১২ মে।

এর আগে গত ৬ এপ্রিল কমিশনের ১১ তম সভা শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ করা হবে। এতে বিএনপি জোট-৩৬টি আসন পাচ্ছে। এছাড়া জামায়াত জোট ১৩টি আর স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে।

এমএইচএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর