মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিমানের ডিএমডি হলেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

মধ্যপ্রাচ্যে সংঘাত: ঢাকা থেকে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১১ দিনে ৩৯১টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইন্সগুলো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ। আগামী এক বছরের জন্য চুক্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (০৭ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে বিমান মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি বিষয়টি জানানো হয়। 


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ মইন উদ্দিন আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এমআইকে/ক.ম  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর