মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ডেলিভারি দিতে এসে ৬ হাজার পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

Arrest
গ্রেফতার বৃদ্ধা। ছবি: সংগৃহীত

শরীয়তপুর থেকে মোহাম্মদপুরে ইয়াবা ডেলিভারি দিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মো. জাহাঙ্গীর নামে এক বৃদ্ধ। এ সময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎সোমবার (৬ এপ্রিল) রাতে মোহাম্মদপুরের তাজমহর রোডে হায়দার বাবার মাজারের সামনে অভিযান চালিয়ে থেকে গ্রেফতার করা হয়।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, মোহাম্মদপুর তাজমহল রোডের হায়দার বাবার মাজারে জাহাঙ্গীর নামে সন্দেহভাজন এক বৃদ্ধকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে প্যাকেটে মোড়ানো অবস্থায় ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎জিজ্ঞাসাবাদে বৃদ্ধ জাহাঙ্গীর জানায়, শরীয়তপুরের জাজিরা থেকে রাসেল নামে এক ব্যক্তি তাকে মোহাম্মদপুরে হায়দার বাবার মাজার এলাকায় এক ব্যক্তির কাছে মালগুলো ডেলিভারি দিতে পাঠিয়েছে। সেই অনুযায়ী সে হায়দার বাবার মাজারে অপেক্ষায় ছিলো। তার অপেক্ষার একপর্যায়ে পুলিশ এসে তাকে তল্লাশি করে মাদকগুলো উদ্ধার করে। যে ব্যক্তির কাছে সে মাদক হস্তান্তর করতে এসেছে বৃদ্ধ জাহাঙ্গীর ওই ব্যক্তিকে চেনেন না।

‎জিজ্ঞাসাবাদে সে আরও জানিয়েছে, এর আগেও বেশ কয়েকবার পুলিশের হাতে সে মাদকসহ গ্রেফতার হয়েছে। এর আগে ছয় থেকে সাতবার মোহাম্মদপুরে মাদক আনা নেওয়ার কাজ করেছিলো।

‎একেএস/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর