সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে শিরীন শারমিনকে, চলছে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ এএম

শেয়ার করুন:

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে শিরীন শারমিনকে, চলছে জিজ্ঞাসাবাদ
ধানমন্ডির বাসা থেকে আটকের শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। (ছবি সংগৃহীত)

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করার পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে আটক করার পর শিরীন শারমিনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের পর সাবেক এই স্পিকারের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে ডিবি।


বিজ্ঞাপন


কোন মামলায় বা কী কারণে শিরীন শারমিনকে আটক করা হয়েছে, এখন পর্যন্ত ডিবির পক্ষ থেকে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী স্পিকার হিসেবে ২০১৩ সালের ৩০ এপ্রিল নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীর শারমিন চৌধুরী। ৪৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে সাবেক স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন তিনি।

তার আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।


বিজ্ঞাপন


২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০১৯ সালের ৩ জানুয়ারি পুনরায় স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে শিরীন শারমিন সংসদ সদস্য পদ হারান।

আওয়ামী লীগের পতনের ২৭ দিন পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর