সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

সায়েদাবাদ ও টিকাটুলিতে ২১টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

S
সায়েদাবাদ বাস টার্মিনাল। ফাইল ছবি

সায়েদাবাদ বাস টার্মিনাল ও টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে ২১টি অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

‎সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।

‎সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে থাকা অবৈধ ২১টি দোকান ও স্থাপনা বুলডোজারের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান পরিচালনাকালে কোনো আর্থিক জরিমানা ও গ্রেফতার করা হয়নি।

‎এছাড়া সোমবার (৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর টিকাটুলি থেকে হাটখোলা এলাকায় অবৈধ দোকানপাট ও বাস কাউন্টারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ। 

এ অভিযানে এলাকার অবৈধ দোকানপাট সরিয়ে ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে এবং অবৈধ বাস কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর