শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

কূটনৈতিক এলাকা ছাড়া সবখানে লোডশেডিং হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১১:১৫ এএম

শেয়ার করুন:

কূটনৈতিক এলাকা ছাড়া সবখানে লোডশেডিং হবে

কূটনৈতিক এলাকা ছাড়া দেশের সব জায়গায় লোডশেডিং হবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া সপ্তাহখানেক পর্যবেক্ষণের পর লোডশেডিংয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

শুক্রবার (২২ জুলাই) সকালে বারিধারায় বাসভবনে বিদ্যুৎ, লোডশেডিং ও জ্বালানি ইস্যু নিয়ে ব্রিফিংয়ে এই তথ্য দেন তিনি।


বিজ্ঞাপন


বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতেই ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ডিজেলের ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের ব্যবহার করা হয়, বাকি ৯০ ভাগ পরিবহন ও সেচ কাজে ব্যবহার হয়। বিশ্ববাজারে ডিজেলের দাম অস্বাভাবিক বাড়ায় সরকার চাচ্ছে ১০ শতাংশ ডিজেল খরচ কমাতে। এতে দেশের ডলার খরচ কম হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে আমাদের ১৫ হাজার মেগাওয়াট সক্ষমতা আছে। পিকআওয়ারে চাহিদা ১৪ হাজার মেগাওয়াট। কূটনৈতিক এলাকা বাদে সব জায়গায় লোডশেডিং হবে। সপ্তাহখানেক পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর