সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজধানীতে কোকেনসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

arrest
কোকেনসহ গ্রেফতার ৭ মাদক কারবারি লালবাগ গোয়েন্দা অফিসে। ছবি- ঢাকা মেইল

রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ভয়ংকর মাদক কোকেনসহ সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ বিভাগ।

‎‎রোববার (৫ এপ্রিল) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এনএম নাসিরুদ্দিনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‎


বিজ্ঞাপন


‎গ্রেফতারকৃতরা হলেন- মিলন মোল্লা, মেহেদী হাসান ওরফে সম্রাট, তরিকুল ইসলাম, ফাহিম আশরাফ, রাকিব হোসেন, শহিদুল ইসলাম ও আওয়াল তালুকদার।‎

‎ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টার পর গুলশান-২ এ ডিএনসিসি মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম কোকেনসহ মিলন, মেহেদী, তরিকুল ও ফাহিমকে গ্রেফতার করে ডিবি-লালবাগ জোনাল টিম।

পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য ধরে একই দিনে রাত ১২টায় মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম কোকেনসহ রাকিব, শহিদুল ও আওয়ালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।‎

‎ডিবি আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে কোকেন সংগ্রহ করে গুলশান থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


‎‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর