সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

নির্বাচন পর্যবেক্ষকদের সুপারিশে আইন সংস্কারের পরিকল্পনা ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

EC
নির্বাচন কমিশন। ফাইল ছবি

পর্যবেক্ষক সংস্থাগুলোর দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিতে সংস্কারের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৮০টি পর্যবেক্ষক সংস্থার সুপারিশ পর্যালোচনা করে ধাপে ধাপে প্রয়োজনীয় সংশোধন আনার কথা জানিয়েছে সংস্থাটি। 


বিজ্ঞাপন


সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আপনারা জানেন, দেশীয় পর্যবেক্ষক সংস্থা ছিল ৮০টি, যারা কার্যকর কাজ করেছে। ৮০টিরই রিপোর্ট পাওয়া গেছে। তাদের বিভিন্ন রিকমেন্ডেশন আছে।

তিনি বলেন, পর্যবেক্ষকদের সুপারিশগুলো নিয়ে আমরা কিছু সেমিনার, ওয়ার্কশপ করব, যাতে যেগুলো বাস্তবসম্মত, সেগুলো আমরা কী করে গ্রহণ করতে পারি। আমরা সেই অনুযায়ী আমাদের আইন বা বিধিতে যদি সংশোধন লাগে সেটা পর্যায়ক্রমিকভাবে করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি।


বিজ্ঞাপন


এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর