সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

S
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাতের মুহূর্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে ঢাকা সেনানিবাস সশস্ত্র বাহিনির বিভাগে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

‎সোমবার (৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর