ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার (৬ এপ্রিল) সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ইসির ১১-তম কমিশন সভার আলোচ্যসূচিতে আরো পাঁচটি বিষয় রাখা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। বেলা ১১ টায় অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বিজ্ঞাপন
সভার আলোচ্যসূচি:
(ক) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি;
(খ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনি সামগ্রি সংরক্ষণ বিষয়ে রিটানিং অফিসারগণকে নির্দেশনা প্রদানের বিষয়ে অবহিতকরণ;
বিজ্ঞাপন
(গ) আগামী ০৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের ০২টি আসনের নির্বাচনের বিষয়ে অবহিতকরণ;
(ঘ) নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন পূর্ববর্তী কতিপয় গুরুত্বপূর্ণ মামলা এবং নির্বাচন পরবর্তী সময়ে দায়েরকৃত নির্বাচনি দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিতকরণ;
(ঙ) নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপুরণ বিষয়ে ইতিপূর্বে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিতকরণ; এবং
(চ) বিবিধ।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বৈঠকে সংরক্ষিত আসনের তফসিল নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।
ইসি কর্মকর্তা জানান, আজ সভা শেষে তফসিল ঘোষণা করা হতে পারে। আইন অনুযায়ী, সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে নারী আসনের নির্বাচন করতে হয়। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হয় ১৩ ফেব্রুয়ারি। সে হিসেবে ৯০ দিন শেষ হবে ১৪ মে।
এমএইচএইচ/এআরএম

