সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল সাধারণ ছুটি
চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি। ছবি: সংগৃহীত

চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চৈত্র সংক্রান্তি উপলক্ষে উল্লিখিত তিন জেলায় সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি দেশের অন্য এলাকায় সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।


বিজ্ঞাপন


সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে। এ বছর দিনটি মঙ্গলবার পড়েছে। সে ক্ষেত্রে ১৫ ও ১৬ এপ্রিল ছুটি নেওয়া গেলে এর সঙ্গে ১৭ ও ১৮ এপ্রিলের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যেতে পারে।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ছিল। ২৪ মার্চ থেকে অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

এ ছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ একদিনের সরকারি ছুটি ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিনের বিরতি উপভোগ করেন চাকরিজীবীরা।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর