রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

বগুড়া-৬ উপনির্বাচনে অমোচনীয় কালি নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

vote
প্রতীকী ছবি

বগুড়া-৬ আসনের উপনির্বাচন সামনে রেখে অমোচনীয় কালি ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

পূর্ববর্তী নির্বাচনে কোনো ভোটারের আঙুলে কালি থাকার ক্ষেত্রে ভোটগ্রহণে জটিলতা এড়াতে অন্য আঙুলে কালি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। 


বিজ্ঞাপন


ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। 

নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোটারদের ব্যালট পেপার প্রদানের পূর্বে আবশ্যিকভাবে হাতের আঙ্গুলে অমোচনীয় কালি ব্যবহারের বিধান রয়েছে। এক্ষেত্রে বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৬ আসনের

সংসদ নির্বাচনে যে সকল ভোটারদের ডান বা বাম হাতের আঙ্গুলে অমোচনীয় কালির দাগ রয়েছে, সে সকল ভোটারদের ওই হাতের আঙ্গুল ব্যতিত অন্য যেকোনো হাতের আঙ্গুলে অমোচনীয় কালির দাগ প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।


বিজ্ঞাপন


এছাড়া বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৬ আসনের সংসদ নির্বাচনে যেসকল ভোটার ভোট প্রদান করেননি, তাদের ক্ষেত্রে অমোচনীয় কালি ব্যবহারে পূর্বের নির্দেশনা বলবৎ থাকবে।

এ আসনে আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর