রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

লাইটের ত্রুটি, শাহজালাল বিমানবন্দরের রানওয়ে বন্ধ ১৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

লাইটের ত্রুটি, শাহজালাল বিমানবন্দরের রানওয়ে বন্ধ ১৫ মিনিট

একটি লাইন লাইট ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ১৫ মিনিট উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। শনিবার (৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
 
বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাত পৌনে ৮ টায় নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার রানওয়েতে অবতরণের পর পাইলট দেখতে পান, রানওয়ের মাঝখানে থাকা সাদা রঙের ছোট বাতিটি (লাইন লাইট) নির্ধারিত জায়গা থেকে ভেঙে বের হয়ে ছিল। পাইলট বিষয়টি সঙ্গে সঙ্গে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারকে জানায়। সঙ্গে সঙ্গে ঢাকা বিমানবন্দরের রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়। 

আন্তর্জাতিক প্রোটকল অনুযায়ী লাইন লাইটে ত্রুটি দেখা দিলে রানওয়ে বন্ধ রাখতে হয়। পাইলটদের বিমান ওঠানামার সময় সোজা পথে চলতে সাহায্য করে এই লাইন লাইট। 
 
রানওয়ে বন্ধের সময় কোলকাতা থেকে ঢাকাগামী–এর বিজি-৩৯৬ ফ্লাইটকে আকাশে চক্কর দিতে নির্দেশ দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। ফলে উড়োজাহাজটি নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এছাড়া ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৭ ফ্লাইট এবং ঢাকা থেকে ওমানের মাস্কাটগামী একটি ফ্লাইটের কার্যক্রমেও এ ঘটনার প্রভাব পড়ে।


বিজ্ঞাপন


রানওয়ের ত্রুটি সারিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হলে রাত ৮টা ৬ মিনিটের পর পুনরায় উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম চালু হয়। 

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর