রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

estar
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি: সংগৃহীত

খ্রিস্টানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে একদিনের সরকারি ছুটি ঘোষণার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে এই আবেদন জানানো হয়।


বিজ্ঞাপন


বিবৃতিতে ইস্টার সানডে উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়সহ দেশ ও বিশ্বের সকল খ্রিস্টান ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় ঐক্য পরিষদ।

বিবৃতিতে পরিষদের সভাপতিত্রয় ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও ও ঊষাতন তালুকদার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, ‘খ্রিস্টধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে যিশু খ্রিস্টের পুনরুত্থানের পবিত্র স্মারক, যা মানবজাতির জন্য ত্যাগ, ক্ষমা ও আশার মহান বাণী বহন করে।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘দেশের বহুত্ববাদী সমাজে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রক্ষায় সকল সম্প্রদায়ের পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন। পবিত্র ইস্টারের চেতনা সেই মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে- এই প্রত্যাশা করা হয়।’

উল্লেখ্য, আগামীকাল রোববার (৫ এপ্রিল) ইস্টার সানডে পালিত হবে। উৎসবটি যিশু খ্রিস্টের পুনরুত্থান বা মৃত্যুর পর জীবিত হয়ে ওঠার স্মরণে পালিত হয়।


বিজ্ঞাপন


এএম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর