শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

বঙ্গভবনের সামনে দ্রুতগামী গাড়ির চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

বঙ্গভবনের সামনে দ্রুতগামী গাড়ির চাপায় যুবক নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ।

রাজধানীতে বঙ্গভবনের সামনের রাস্তায় অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে বঙ্গভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় ওয়ারী থানার উপ-পরিদর্শক (এস আই) মাইনুদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাতে আমরা খবর পেয়ে ওয়ারী থানার বঙ্গভবনের সামনের রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎তিনি আরও জানান, নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা জানতে পেরেছি দ্রুতগামী অজ্ঞাত কোনো গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ওই যানবহনটি শনাক্তের চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি। তথ্য প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা যাবে।

‎একেএস/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর