শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে উল্টোপথে আসা ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:০০ এএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে উল্টোপথে আসা ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের নামপরিচয় জানা যায়নি। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।


বিজ্ঞাপন


কয়েকজন পথচারী জানান, রাতে উল্টোদিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ব্যাটারিচালিত একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালক ও আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খাইরুল নামে দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় তিনি কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ উল্টো পথ দিয়ে একটি ট্রাককে বেপরোয়া গতিতে আসতে দেখেন। এর কয়েক সেকেন্ড পরই সামনে থাকা একটি অটোরিকশার ওপর ট্রাকটি উঠিয়ে দেয়। তখন সবাই দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে বের করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর