মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে নির্মিত বহুতল ২০ তলা আবাসিক ভবনের প্রথম ছয় তলার উদ্বোধন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটায় এক অনুষ্ঠানের মাধ্যমে ভবনটি উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুরে ২০ তলা আবাসিক ভবনের প্রথম তলা ফোর্সের রান্নাঘর, দ্বিতীয় তলা ডাইনিং স্পেস,তৃতীয় তলা মেহমানখানা ও ক্যান্টিন এবং চতুর্থ থেকে ষষ্ঠ তলা ব্যারাক করা হয়েছে। বাকি তলাগুলো ধাপে ধাপে চালু করা হবে। এর ফলে পুলিশ সদস্যদের আবাসন, খাবার ও অন্যান্য সুবিধা বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
একেএস/এএইচ

