শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিয়েসহ সামাজিক সকল অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ এএম

শেয়ার করুন:

বিয়েসহ সামাজিক সকল অনুষ্ঠানে আলোকসজ্জা নয়: মন্ত্রিপরিষদ সচিব
কোন প্রকার উৎসব, বিবাহে আলোকসজ্জা না করতে জনগণকে আহ্বান জানিয়েছে সরকার। -প্রতীকী ছবি

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে কোন প্রকার উৎসব, বিবাহে আলোকসজ্জা না করতে জনগণকে আহ্বান জানিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। রাত প্রায় পৌনে ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। পরে সেখানে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব ।


বিজ্ঞাপন


বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি সাশ্রয়ের জন্য এখন থেকে কোন উৎসব কিংবা বিবাহ উপলক্ষে আলোকসজ্জা করা যাবে না। দোকানপাট, শপিং মল, সকল ধরনের মার্কেট ছয়টার সময় বন্ধ থাকবে। তবে খাবারের দোকান, ওষুধের দোকান এবং জরুরি পরিষেবার দোকান- যেগুলো সব সময় খোলা থাকে, সেসব খোলা থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ৮০ শতাংশ তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, অন্যান্য জায়গাও আছে।  এখন অন্যান্য জায়গা থেকে আসা শুরু করবে। মালয়েশিয়া থেকে আসা শুরু হয়েছে, ইন্দোনেশিয়া থেকে আসা শুরু হয়েছে। ইভেন, কাজাখস্থান থেকেও আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা ব্যবস্থা নিয়েছি।’

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর