বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

পোল্যান্ডের ভিসা আবেদন নেবে না সুইডিশ দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম

শেয়ার করুন:

Visa

ইউরোপের দেশ পোল্যান্ডের ভিসা আবেদন নেবে না বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাস। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে সুইডেন দূতাবাস।

বার্তায় বলা হয়, ‘শেনজেন ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট: ঢাকাস্থ সুইডেন দূতাবাস শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করবে না। ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ দিন হবে ১৫ এপ্রিল ২০২৬।’


বিজ্ঞাপন


সুইডেন দূতাবাস জানায়, যদি পোল্যান্ড শেনজেন অঞ্চলে ভ্রমণের প্রধান গন্তব্য হয় তবে আপনাকে পোলিশ কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি আবেদন করার জন্য আপডেট পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে।

যেকোনো অনুসন্ধান বা দিকনির্দেশনার জন্য আবেদনকারীদের সরাসরি পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর