বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

নিজ আসনের ৪ মন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১০:০৪ এএম

শেয়ার করুন:

নিজ আসনের ৪ মন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান

নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের চারটি মন্দিরে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) বিকেলে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানি আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।


বিজ্ঞাপন


চেক বিতরণ করা মন্দিরগুলো হলো– ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির (মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন), আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির (টেম্পো মোড়, মহাখালী)।

চেক বিতরণের সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি/ সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা উপস্থিত ছিলেন।


বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর